২০ এপ্রিল, ২০১৫ ০১:৫৭
শিক্ষকদের সঙ্গে অসদাচারণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করছেন অর্ধশতাধিক শিক্ষক। এই তালিকায় আছেন বরেণ্য শিক্ষাবিদ জাফর ইকবালও।
পদত্যাগ করতে যাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর থেকে লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টর থেকে অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক থেকে অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৪৩ জন।
এমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডি সোমবার একযোগে পদত্যাগ করবে। শিক্ষকদের সাথে ভিসির অসদাচরণ ও তার পদত্যাগের দাবিতে রোববারও তারা কর্মবিরতি পালন করেন।
তারা বিকেল ৫টার মধ্যে ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন। এ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় তারা পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে এদিকে শিক্ষকদের এমন কর্মসূচিতের স্বপদ থেকে পদত্যাগ করছেন না বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভুঁইয়া।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, শিক্ষকরা পদত্যাগপত্র জমা দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। রবিবার বিকেল ৫টার মধ্যে ভিসি পদত্যাগ না করায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সেন্টার ফর এক্সিলেন্সের ডিরেক্টর অধ্যাপক ইউনুস জানান, শিক্ষক পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক বলেন, ভিসি পদত্যাগ না করায় গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ি আমি পদত্যাগ করতে যাচ্ছি।
এদিকে শাবি ভিসি প্রফেসর অধ্যাপক আমিনুল হক ভুঁইয়া বলেন, ‘আগে উনারা পদত্যাগ করুক তারপরে দেখা যাক। তবে আমি চাইব উনাদের শুভবুদ্ধির উদয় হোক। কারণ বিশ্ববিদ্যালয় সচল রাখতে সকলের সহযোগিতার প্রয়োজন।’
আপনার মন্তব্য