নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০১৫ ১১:৪৭

জাফর ইকবালসহ শাহজালাল বিশ্ববিদ‌্যালয়ের ৩৫ শিক্ষকের বিভিন্ন পদ থেকে পদত্যাগ

শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর  লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেছেন।

আজ সকাল ১১টায় তাঁরা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে আরো রয়েছেন সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টর থেকে অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক থেকে অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৩৫ জন।

শিক্ষকদের সাথে ভিসির অসদাচরণ ও তার পদত্যাগের দাবিতে রোববারও তারা কর্মবিরতি পালন করেন। তারা রোববার বিকেল ৫টার মধ্যে ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন। এ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় তারা পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

 

 

আপনার মন্তব্য

আলোচিত