২১ এপ্রিল, ২০১৫ ২১:২২
উপাচার্যের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা। উল্টো উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার অপসারন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আন্দোলনের অংশ হিসেবে বুধবার মানবন্ধন করবেন শিক্ষকরা। মঙ্গলবার রাতে শাবি'র মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগী শিক্ষকদের ফিরিয়ে আনতে সমঝোতার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন উপাচার্য। উপাচর্যের কমিটি গঠনের দুই ঘন্টা পর উপাচার্যের অপসারণ দাবিতে মাঠের আন্দোলনে নামার ঘোষনা দিয়েছেন পদত্যাগী শিক্ষকরা।
মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক পরিষদের বৈঠক শেষে এই গ্রুপের যুগ্ন আহ্বায়ক মোস্তাবুর রহমান বলেন, এই উপাচার্যের অপসারন ছাড়া আমরা আমাদের অবস্থান থেকে পিছু উঠবে না। উপাচার্যের অপসারণ দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবো।
এরই অংশ হিসেবে বুধবার দুপুর ১২ টায় ক্যাম্পাসে মানববন্ধন করবো আমরা। এই মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
উপাচার্যের অপসারণ দাবিতে আন্দােলন চালিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নেবেন বলে জানিয়েছেন মোস্তাবুর রহমান।
সমঝোতার জন্য উপাচার্যের কমিটি গঠন প্রসঙ্গে মোস্তাবুর রহমান বলেন, আমরা কমিটির সাথে বসবো। তাদের কাছেও উপাচার্য অপসারণের দাবি জানাবো।
উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযােগ এনে সোমবার প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন শাবি'র বিভিন্ন দায়িত্বে থাকা ৩৫ জন শিক্ষক। পদত্যাগীদের দলে লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালও রয়েছেন।
আপনার মন্তব্য