সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৭ ২৩:৩৪

সিকৃবি ছাত্রলীগের গণহত্যা দিবস পালন

২৫ মার্চ ১৯৭১ এর ভয়াল কালো রাতের নিহতদের মোম জ্বালিয়ে স্মরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, শনিবার সন্ধ্যা সাতটায় সিকৃবির ছাত্রলীগের নেতাকর্মীরা মোমবাতি হাতে সিকৃবি শহীদ মিনারে আসে। ছাত্রলীগের আয়োজনে আলোক প্রজ্বলনে যোগ দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, সিলেট কৃষিবিদ সভাপতি মোঃ সাজিদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

তারপর শহীদ বেদীর সামনে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন তারা। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেবসহ ছাত্রলীগের প্রায় আড়াইশ নেতাকর্মীবৃন্দ। ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণ করে এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালীকে যেভাবে গণহত্যা করেছে তা পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত হত্যাকাণ্ড। আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠান থেকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবী জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত