২৮ ফেব্রুয়ারি , ২০২৬ ১৮:৫০
নাটকের পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ি পরিবারের বরাতে জানা গেছে এই তথ্য।
শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেন তিনি।
অভিনেতা আলভীকে নিয়ে কাজ করেন এমন একাধিক নির্মাতা ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে একটি নাটকের শুটিংয়ে অভিনেতা আলভী নেপালে অবস্থান করছেন। সেখানে ঈদের বেশ কিছু নাটকের শুটিং করছিলেন তিনি।
দুপুরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম । খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।
ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তার চাচা দিপু খান জানিয়েছেন, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবরটি শোনার পরপরই পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রসঙ্গত,২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।
২০১০ সালে পারিবারিক আয়োজনে ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের ভালোবাসার সংসার ১৫ বছর পার করেছে। এই দম্পতির এক সন্তান রয়েছে।
আপনার মন্তব্য