১০ ডিসেম্বর, ২০১৬ ১০:৫০
রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী। ভারত ও রাশিয়ার বিশেষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল সম্প্রতি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
চলতি মাস ডিসেম্বরের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত এই মহড়ার দিন ধার্য হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ‘ইন্দ্র নেভি-২০১৬’ শীর্ষক মহড়ার গন্তব্য বিশাখাপত্তনমের উপকূলবর্তী দক্ষিণ বঙ্গোপোসাগর।
মূলত ২০০৩ সাল থেকে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ মহড়ার এই কর্মসূচি পালিত হয়ে আসছে।
আপনার মন্তব্য