২১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৪
ছবি: সংগৃহীত
শীতকাল শরীরচর্চার জন্য আদর্শ সময়। ব্যায়াম বা জগিং শুরু করার সঠিক সময়ের নির্বাচন করা্ও খুব জরুরি। তাপমাত্রায় ওঠানামা, কুয়াশা ও সূর্যের আলোর অভাবের কারণে শীতে শরীরচর্চার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়া উচিত। এতে স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে ফিটনেস ধরে রাখা যায়।
চলুন জেনে জেনে নেই শীতে ব্যায়াম করার সেরা সময় কোনটি !
ভোরঃ-
সবচেয়ে কম তাপমাত্রা থাকে শীতের ভোরে এবং কুয়াশাও বেশি থাকে। খুব ভোরে জগিং বা ব্যায়াম করলে পেশি সহজে উষ্ণ হয় না, ফলে পেশি বা অস্থিসন্ধিতে আঘাত লাগার ঝুঁকি বাড়ে। এছাড়া কুয়াশার মধ্যে দূষণ কণাগুলো নিচে নেমে আসে, যা শ্বাসনালির জন্য ক্ষতিকর হতে পারে।
দিনের মধ্যভাগঃঃ
শীতকালে সকাল ১০টা থেকে বেলা ২টা সময়টি শরীরচর্চার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় সূর্য ওপরে ওঠে, ফলে তাপমাত্রা উষ্ণ থাকে। এতে শরীর সহজে গরম হয়ে আঘাতের ঝুঁকি কমে। সূর্যের আলো থেকে শরীর পর্যাপ্ত ভিটামিন–ডি গ্রহণ করতে পারে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী ও প্রয়োজনীয়।
সন্ধাঃ-
যারা দিনের বেলায় সময় না পান তবে সন্ধ্যায় ব্যায়াম করতে পারেন। তবে সন্ধ্যায় কিছু সতর্কতা মেনে চলা জরুরি। কারণ, সন্ধ্যার পরে তাপমাত্রা আবার কমতে শুরু করে। তাই ব্যায়ামের আগে অবশ্যই পর্যাপ্ত ওয়ার্ম-আপ করতে হবে । ব্যায়াম শেষে কুল-ডাউন করা বেশ জরুরি। সন্ধ্যায় বা রাতে জগিং করার সময় রিফ্লেক্টিভ গিয়ার (আলো প্রতিফলিত হয় এমন পোশাক) বা টর্চলাইট ব্যবহার করুন, বিশেষ করে যদি আপনি রাস্তায় দৌড়ান।
আরো কিছু নির্দেশনাঃ-
ওয়ার্ম-আপের গুরুত্ব: শীতকালে পেশি উষ্ণ হতে বেশি সময় নেয়, তাই জগিং বা ব্যায়াম শুরুর আগে কমপক্ষে ১৫ মিনিট হালকা ওয়ার্ম-আপ করুন।
পোশাক: একাধিক স্তরের হালকা পোশাক পরুন। শরীর গরম হতে শুরু করলে একটি করে স্তর খুলে ফেলতে পারবেন।
পানি পান: শীতকালে পিপাসা কম লাগে। তবে শরীর ডিহাইড্রেশন বা পানিশূন্যতায় ভুগতে পারে। তাই ব্যায়ামের আগে, চলাকালীন এবং পরেও পর্যাপ্ত পানি পান করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সুবিধা ও শরীরের প্রয়োজন অনুয়ায়ী সময় বুঝে নির্বাচন করা। উষ্ণ সময়টি বেছে নিয়ে নিয়মিত ব্যায়ামের অভ্যাস ধরে রাখলেই এই শীতেও আপনিও সুস্থ ও সতেজ থাকতে পারবেন।
আপনার মন্তব্য