২৮ নভেম্বর, ২০২৬ ২৩:০৮
দেশের অনগ্রসর ২২টি উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব আবেদনযোগ্য শিক্ষার্থীকে শতভাগ উপবৃত্তির আওতায় আনছে সরকার। নতুন করে যুক্ত হওয়া এসব উপজেলার মধ্যে সিলেট বিভাগের চারটি উপজেলা রয়েছে। এগুলো হলো সিলেটের দোয়ারাবাজার, মৌলভীবাজারের ধর্মপাশা নয়, সুনামগঞ্জের ধর্মপাশা ও দোয়ারাবাজার এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ।
দেশের ২২টি উপজেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। আগে ১০টি উপজেলায় এ কার্যক্রম চালু থাকলেও নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে। খবর বাসসের।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে। এর মধ্যে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে উপবৃত্তি পাবে। অন্যদিকে, প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে।
উপবৃত্তির আওতায় আসা ২২টি উপজেলার মধ্যে সিলেট বিভাগের চারটি উপজেলা হলো সুনামগঞ্জের ধর্মপাশা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং সিলেট বিভাগের বাইরে থাকা অন্য উপজেলার সঙ্গে তালিকাভুক্ত মৌলভীবাজারের কোনো উপজেলা নেই।
উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকা।
জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিধি বাড়িয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রকল্পের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ব্যয় ও পরিধি বাড়ানো হয়েছে। গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর প্রকল্পের নথি অনুমোদন দেওয়া হয়। পরদিন ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি নারী শিক্ষার প্রসার ও ঝরে পড়ার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগের সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।
আপনার মন্তব্য