১৪ নভেম্বর, ২০১৫ ১৪:০৮
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে সংঘটিত সন্ত্রাসী হামলায় হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর এখনও পাওয়া যায়নি।
শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক মো.বদিরুজ্জামান বলেন,এই হামলায় আমরা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাইনি। প্যারিসে বাংলাদেশের মিশনের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন।
তাদের পাঠানো প্রতিবেদনের অপেক্ষা করছেন তারা।
উল্লেখ্য, শুক্রবার রাতে প্যারিসের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় মারা গেছেন কমপক্ষে ১৫৩ জন। আহত হয়েছেন আরও দুই শতাধিক।
ছয়টি স্থানে একযোগে হামলা চালায় আত্মঘাতী হামলাকারীরা।
আপনার মন্তব্য