২০ মে, ২০২১ ১২:৪২
সাংবাদিক রোজিনা ইসলামের মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে যা যা করণীয় তার সব করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর রমনা বিভাগের উপ কমিশনার এইচ এম আজিমুল হক।
তিনি বলেছেন সাংবাদিক রোজিনা ইসলামের মামলা তদন্তের ক্ষেত্রে কোনও চাপ নেইক্ষেত্রে কোনও চাপ নেই। মামলার অবশ্যই নিরপেক্ষ তদন্ত হবে।'
বৃহস্পতিবার (১৯ মে) সকালে মিন্টোরোডের ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রসঙ্গত, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে জানা যায়, তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন। রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি। সেখানে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে।
এক পর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, ‘সাম্প্রতিক সময়ে রোজিনা ইসলাম এই মন্ত্রণালয়ের দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে বেশকিছু রিপোর্ট করছিলেন। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির রিপোর্ট ছিল। আমরা মনে করছি, এতে তিনি মন্ত্রণালয়ের আক্রোশের শিকার হয়ে থাকতে পারেন।’
আপনার মন্তব্য