সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০২১ ১১:৪২

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত

সকল দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এ নিয়মের বাইরে থাকবেন বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা।

এ নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনার কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অনেক ব্যক্তি আগমনী ভিসা নেওয়ার জন্য আবেদন করেন। বিদ্যমান নীতি অনুযায়ী আগমনী ভিসা প্রদান স্থগিত থাকায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ ক্ষেত্রে অনেকেই বিমানবন্দর থেকে ফেরত যেতে বাধ্য হন।

আপনার মন্তব্য

আলোচিত