সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০২১ ১৬:৪১

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত ৪

প্রতীকী ছবি

দিনাজপুর সদরের উপশহরের ফুটবল খেলার সময়ে বজ্রপাতের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত