সিলেটটুডে ডেস্ক

২৪ আগস্ট, ২০২১ ১১:৪৩

আইভী রহমানের মৃত্যুবার্ষিকী আজ, আ’লীগের শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা ও নারীনেত্রী বেগম আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ।

আওয়ামী লীগের প্রয়াত এই নেত্রীর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৪ আগস্ট) বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১৭ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিক নেতাকর্মী।

আপনার মন্তব্য

আলোচিত