২৪ আগস্ট, ২০২১ ২২:৫৮
র্যাব-৯ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মজিবর রহমান (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরবে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া মজিবর রহমান ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার মৃত মেহের আলীর ছেলে।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভৈরব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিও লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এবং লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
আপনার মন্তব্য