সিলেটটুডে ডেস্ক:

০৪ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৪৫

ডেঙ্গু: আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ২৩২ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, এ পর্যন্ত চলতি বছরে শনিবার পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৫০১ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ১৭৪ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৩৭ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৫১ জন।

আপনার মন্তব্য

আলোচিত