সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১১

কোনো শিক্ষককে ৬ মাসের বেশি বরখাস্ত করে রাখা যাবে না

শিক্ষক বরখাস্ত নিয়ে নতুন আদেশ জারি করেছে হাই কোর্ট। নতুন এ আদেশে বলা হয়েছে স্কুল, কলেজ, মাদরাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না।

একইসঙ্গে কোন শিক্ষককে ৬ মাসের বেশি সময় ধরে বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে বলেও রায়ে জানিয়েছেন আদালত। অর্থাৎ, সাময়িক বরখাস্তের মেয়াদ ৬ মাসের বেশি সময় অতিক্রম করলে সয়ংক্রিয়ভাবে তিনি চাকরিতে পুনর্বহাল হবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত ১৪ বছর ধরে সাময়িক বরখাস্ত থাকা মাগুরার স্কুল শিক্ষক বাদশা মিয়ার রিটের পরিপ্রেক্ষিতে এ রায় এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত