সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৪

বাংলাদেশ চাইলে নির্বাচনপ্রক্রিয়ায় সহযোগিতা করবে জাতিসংঘ

বাংলাদেশ চাইলে নির্বাচনপ্রক্রিয়ায় জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এমন সময় জাতিসংঘ আবাসিক প্রতিনিধি এ কথা বলেছেন, যখন বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এই অনুষ্ঠানে আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন তিনি।

মিয়া সেপ্পো বলেন, এই আইন পর্যালোচনা ও তার অপব্যবহার বন্ধ করতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতিসংঘ।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, রাজনৈতিকও বটে।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান হচ্ছে না।

এ সময় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত