১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৩৭
বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান আক্তার হুসাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে কামরুন নাহার লিজা নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজার (মার্কেটিং) মোহাইমিনু ইসহাক প্রতীক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) ওমর ফারুক ও শো-রুম ইনচার্জ তানভীর হোসাইন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদী অ্যাডভোকেট কামরুন নাহার লিজা এই তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য