সিলেটটুডে ডেস্ক:

২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৩

ডিজিটাল আইনে মামলা হচ্ছে মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে

মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এরআগে সোমবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে কাজী ইব্রাহিমকে আটক করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ধর্মীয় উসকানি ও ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গোয়েন্দাদের একটি দল তাকে আটক করে।

উপ কমিশনার ফারুক হোসেন বলেন, মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত