০৩ অক্টোবর, ২০২১ ১৬:৩৩
রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ
কক্সবাজারে শরণার্থী শিবিরে শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে এপিবিএন এর সদস্যরা।
রোববার ( ৩ অক্টোবর) দুপুর ১২ টায় কতুপালং ক্যাম্প-৫ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করেন।
আটককৃত ইলিয়াছ (৩৫) কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক নাইমুল হক।
অপরদিকে, এ হত্যার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ রিমান্ডের আবেদন করেছিলো পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালতে এই দুই আসামির রিমান্ড আবেদন করা হয়।
উল্লেখ্য, উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্পে ২৯ সেপ্টেম্বর রাতে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস’ অফিসে এই সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে (৪৮) গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী।
আপনার মন্তব্য