সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০২১ ১১:৫২

এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেপ্তার

একটি প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা ছিল। সেই পরোয়ানা গুলশান থানা পুলিশ বাস্তবায়ন করেছে।

আব্দুর রহমানকে আজ সকালে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত