০৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৬
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।
মঙ্গলবার (৫ অক্টোবর) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল। তিনি এর আগে র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ছিলেন।
তিনি র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
আপনার মন্তব্য