সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৩ ১৩:৩৯

বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

সপ্তাহ যেতে না যেতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া এলাকায়। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে ১৪টি ইউনিটের প্রচেষ্ঠায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

বাহিনীটি সকাল ৮টা ৫ মিনিটে আগুন ধরার খবর পায়। ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানানো হয়।

এর আগে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৬ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বাহিনীর ১৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, বরিশাল প্লাজা মার্কেটের আগুন সম্পূর্ণ নিভে যায় ৯টা ৪০ মিনিটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

গত মঙ্গলবার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের রেশ না কাটতেই কাছাকাছি বরিশাল প্লাজায় একই ধরনের ঘটনা ঘটল। মঙ্গলবার ধরা আগুন পুরোপুরি নিভে যায় শুক্রবার সকালে।

ওই আগুনে প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে ঈদের আগে হাজারো ব্যবসায়ী ও দোকান সংশ্লিষ্টরা ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত