সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৫

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: পুলিশের রাবার বুলেট, ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল হয়েছে। মিছিলে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই মিছিল হয়। মিছিল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

মিছিল ও আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

তিনি বলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশান- ১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা হয়। তখন পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানান ওসি দাউদ।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ছে পুলিশ।

গুলশান থানা ওসি দাউদ বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল। সূত্র: বিডিনিউজ। 

আপনার মন্তব্য

আলোচিত