সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৩ ১৩:০৬

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর তা পুরোপুরি নিভেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরে কর্মরত অফিসার (কন্ট্রোল রুম) লিমা খানম জানান রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিভেছে।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ সমন্বিতভাবে কাজ করে।

এদিকে আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপক কর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।

আপনার মন্তব্য

আলোচিত