সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০২৩ ১৩:০৬

ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০-১২ রাউন্ড গুলি বিনিময় করে। উক্ত গোলাগুলিতে বশির উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়।

আপনার মন্তব্য

আলোচিত