নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০১৬ ২১:৫৮

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি'র গ্রহণযোগ্য সমাধান শীঘ্রই : সিলেটে শিক্ষামন্ত্রী

শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রেখেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধানের কাজ করছে সরকার। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অষ্টম ঘোষিত জাতীয় বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এসব মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শিশু কিশোর মেলা ও বইপাঠ প্রতিযোগিতা ২০১৫’র পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সমাধানে সরকারের পক্ষ থেকে কমিটি ও সচিবদের দিয়ে একটি ‘টাস্কফোর্স’ কাজ করে যাচ্ছে। আজও (শুক্রবার) এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের কথা বলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন শিক্ষকরা সম্মানিত ও সর্বোচ্চ শ্রদ্ধার যোগ্য।

তাদেঁর সম্মানহানি যাতে না হয় সে বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের সাথেও কথা বলা হচ্ছে। এর মাধ্যমে শীঘ্রই একটি গ্রহণযোগ্য একটি সমাধান বের হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত