কুমিল্লার চৌদ্দগ্রামে জামাল উদ্দিন (৪০) ওরফে বাক্কা জামাল নামের এক যুবলীগ নেতাকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের আলী হোসেনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পদুয়া রাস্তার মাথায় জামালকে একা পেয়ে গুলি চালায় ও মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের রগ কেটে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আপনার মন্তব্য