০২ জুলাই, ২০২৩ ২৩:৫৩
ছবি: সংগৃহীত
কয়লার সংকট কাটতে না কাটতেই কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
গত শুক্রবার রাত পৌনে ৯টা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্সপেকশন ও মেইনটেন্যান্স কাজের জন্য উৎপাদন বন্ধ হয়েছে।
শুক্রবার রাতে বন্ধ হলেও রোববার বিকেলে বিষয়টি জানা যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
সাঈদ একরামুল্লাহ বলেন, কারিগরি ত্রুটি, ইন্সপেকশন ও মেইনটেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে তাঁরা উৎপাদন বন্ধ করেছেন। ৪, ৫ অথবা ৬ জুনের দিকে আবারও উৎপাদন শুরু করা যাবে।
কয়লা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রে বর্তমানে পর্যাপ্ত কয়লা আছে। আগামী ৫ জুন আরেকটি জাহাজে বিপুল পরিমাণ কয়লা আসবে। কেন্দ্রে কয়লার সংকট নেই।
আপনার মন্তব্য