নিউজ ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৬ ১৫:২৬

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরীফ রানার (৪০) মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী নাজনীন সুলতানা সীমাসহ আরো তিনজন আহত হয়েছেন।
 
শনিবার ভোরে চিকিৎসার জন্য ঈশ্বরদী হতে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুতে একাধিক গাড়ির সংঘর্ষে শরীফ রানা আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
জানা যায়, ঢাকা-টঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাত হতে ভোর অবধি পৃথক আটটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ৭ জন নিহত হয়েছে। এতে আরো ২০ জন আহত হয়। সকাল আটটার দিকে সেতুর ৪২ নম্বর পিলারের কাছে পর পর কয়েকটি গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শরীফ রানাকে বহনকারী গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে।  এসময় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ্বরদীতে অবস্থান করছিলেন।
 
শরীফ রানার মারা যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে আসে। দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার হাজার হাজার মানুষ তার বাড়িতে সমাবেত হয়ে শোক প্রকাশ করে।

আপনার মন্তব্য

আলোচিত