সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৬ ০০:২৮

সড়কে মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজার

২০১৫ সালে সারা দেশে ছোট বড় ৬৫৮১ সড়ক দুর্ঘটনায় ৮৬৪২ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।

শনিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন-২০১৫ এ এসব তথ্য জানানো হয়। এতে প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে হাত পা হারিয়েছে বা অন্যকোনো অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ১৩০৫ জন। তবে উল্লেখ্য হচ্ছে- এসব দুর্ঘটনার সিংহভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দারিদ্র্যের কাতারে নেমেছে পরিবারগুলো।

মোজাম্মেল হক বলেন, ২০১৫ সালে ১১৮৫টি বাস, ১০৫৬টি ট্রাক-কার্ভার্ড ভ্যান, ৮৭২টি হিউম্যান হলার, ৮৫২টি প্রাইভেট কার- মাইক্রোবাস, ১৬৭৮টি অটোরিকশা, ১৭৭১টি মোটরসাইকেল, ১০৭১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ১০৩৩টি নসিমন-করিমন দুর্ঘটনার কবলে পড়েছে।

এসব দুর্ঘটনায় ১০৮০ জন ছাত্রছাত্রী, ৩০৫ জন শিক্ষক, ১৩৩ জন সাংবাদিক, ১০৯ জন ডাক্তার, ১২৪ জন আইনজীবী, ১০৬ জন প্রকৌশলী, ৫৩৫ জন পরিবহন শ্রমিক ও ৫১৯ জন চালক, ২৮০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৮০১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২২৪১ জন পথচারী, ২৬১ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ১৬৭৭ জন নারী, ১১২২ জন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত