২৮ জুলাই, ২০২৩ ১৩:৪৩
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।
গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।
ঢাকা শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৪৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৬৪ হাজার ৯৮৪ পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
সিলেট শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার সিলেট বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষাবোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৩ হাজার ৬২৫ জন শিক্ষার্থী।
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২৫ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ১৭৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ২১৬ জন জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ কমেছে। এবার ময়মনসিংহ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার চট্টগ্রাম বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৩ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী।
বরিশাল শিক্ষাবোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ৬৮ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯০ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
যশোর শিক্ষাবোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯৩ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী।
এসএসসি ভোকেশনাল : চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী। এবার এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ কমেছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন।
এসএসসি ও সমমান : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ড : চলতি বছরের দাখিল পরীক্ষায় ৭৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ২২ শতাংশ। এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২১৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ৪৫৭ পরীক্ষার্থী। এবার দাখিলে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন।
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এ বছর এসএসসি ও সমমানে গড় পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
চলতি বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা ৪৯.৩২ শতাংশ। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা ৫০.৬৮শতাংশ।
কোন বোর্ডে পাসের হার কত
ঢাকা বোর্ড ৭৭ দশমিক ৫৫; চট্টগ্রাম বোর্ড ৭৮ দশমিক ২৯; কুমিল্লায় ৭৮ দশমিক ৪২; বরিশালে বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮; ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯; রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯; যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭; চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯; দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪; সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ।
যেভাবে জানবেন এসএসসি ও সমমান পরীক্ষার ফল
এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC SYL ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
আপনার মন্তব্য