সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৬ ১৪:৪৯

হজ নীতি ২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় হজ ও ওমরাহ্ নীতি-২০১৬ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এ বছর জনপ্রতি হজ করতে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা লাগবে।

আজ সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়া নীতি অনুমোদন দেয়া হয়।

এছাড়াও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত