১১ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৭
শিশুদের চাহিদার কথা বিবেচনা করে ডিজিটাল বই উম্মুক্ত করেছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ট্যাপওয়্যার। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে ‘আই লার্ন মাইসেল্ফ’ নামক চিলড্রেন ডিজিটাল বুক উদ্বোধন করা হয়।
এ বিষয়ে ট্যাপওয়্যারের অন্যতম প্রতিষ্ঠাতা, তথ্যপ্রযুক্তিবিদ ও কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লেখক নিটন মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আই লার্ন মাইসেল্ফ এর আওতায় একাধিক শিক্ষামূলক গেম ও অ্যাপস প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন আমরা মনে করি, সময়োপযোগী এই উদ্যোগের মাধ্যমে কোমলমতি শিশুদের পড়াশোনা ও জ্ঞানবিকাশ আনন্দদায়ক হবে।
ট্যাপওয়্যারের অফিসিয়াল ফেসবুক পেজ (http://facebook.com/tappware) থেকে আই লার্ন মাইসেল্ফ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আপনার মন্তব্য