সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০২৩ ১১:৪৫

ঢাকা সফরে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

আগামী ১২ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান।

দুই কংগ্রেসম্যানের একজন রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং অন্যজন হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। তাদের সঙ্গে সহায়তাকারী কর্মকর্তারাও

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন তারা।

দুই কংগ্রেসম্যানের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের পাঠাচ্ছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কি-না, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। ফলে তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা দেখবেন কংগ্রেসম্যানরা।

ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের।

আপনার মন্তব্য

আলোচিত