নিউজ ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৬ ১৩:১৮

মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র

মাদ্রাসা ছাত্রকে চড় দেওয়াকে কেন্দ্র করে রনক্ষেত্রে পরিনত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর। সকাল থেকে মাদ্রাসা ছাত্রদদের সাথে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। মাদ্রাসা ছাত্ররা নির্বচারে ভাংচুর করেছেন সরকারী বিভিন্ন স্থপনাসহ সাংস্কৃতিক প্রতিষ্টান।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত কয়েক দফায় শহরের টিএ রোড এলাকায় ভাংচুর চালায় মাদ্রাসা ছাত্ররা।

সোমবার রাতের সংঘর্ষের সময় মাসুদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভোর রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মাদ্রাসার প্রায় অর্ধশত ছাত্র দোকানে ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়।”

এ সময় তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন বলে জানান এএসপি। আহতদের মধ্যে পুলিশ সদস্য রাজীব চন্দ্র দাসকে (২৫) ঢাকায় পাঠানো হয়েছে। অন্য কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি এবং কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি।

সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন পয়েন্টে ৩০-৩৫টি ককেটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলেও জানান এএসপি।

মংগলবার সকাল থেকে মাদ্রাসা ছাত্ররা পুনরায় শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধ ও ভাংচুর শুর করলে পুলিশের সাথে বিজিবি সদস্যরাও প্রতিরোধ গড়ে তোলেন। 

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগামীকাল হরতালের ডাক দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

আপনার মন্তব্য

আলোচিত