সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৬ ১৪:০০

বাংলাদেশের বিমান বহরে ‘ময়ূরপঙ্খী’ ও ‘মেঘদূত’

লাল-সবুজের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো নতুন দু'টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এ দুটোর নাম দেওয়া হয়েছে ‘মেঘদূত’ ও ‘ময়ূরপঙ্খী’।প্রধানমন্ত্রী নিজেই উড়োজাহাজ দুটির নাম ঠিক করে দিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে এ দু'টি উড়োজাহাজকে বিমান বহরে সংযোজন করেন।

এর আগে গত কয়েক বছরে বিমানের বহরে যুক্ত হয় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ‘পালকি’, ‘অরুণ আলো’, ‘আকাশ প্রদীপ’ ও ‘রাঙাপ্রভাত। সব মিলিয়ে বিমানের নিজস্ব অর্থে কেনা সুপরিসর বোয়িং উড়োজাজাজের বিমানের সংখ্যা এখন মোট ছয়টি।

২০১৮ সালের পর পর্যায়ক্রমে চারটি বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ বিমান বহরে যুক্ত হবে বলে কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়েছে।

১৯৭২ সালের ৪ মার্চ একটি ভাড়া করা উড়োজাহাজ দিয়ে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা ফ্লাইট। ৭ মার্চ অভ্যন্তরীণ রুটে সিলেট ও চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু হয়।

আপনার মন্তব্য

আলোচিত