নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৩ ১৭:০৯

ঢাকায় পুলিশ সদস্য হত্যা: সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

গত ২৮ অক্টোবর ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যা মামলায় আনসার উদ্দিন নামে এক যুবদলের নেতাকে গ্রেপ্তার করছে র‍্যাব-৯।

পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

দুপুরে এই তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান বলেন, ‘আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি। আনসার উদ্দিন পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি।’

আপনার মন্তব্য

আলোচিত