সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩ ১৫:৪০

ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাড্ডার শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে  গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তৃতীয় দফায় সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় ও শেষ দিন চলছে। রাজধানীতে অনেকটা ঢিলেঢালাভাবে অবরোধ পালিত হচ্ছে। সড়কে গাড়ি ও মানুষ চলাচল করছে।

তবে চিরচেনা যানজটের মাত্রা কিছুটা কম দেখা গেছে। রাজধানী থেকে স্বল্প আকারে দূর পাল্লার যান চলাচলও শুরু হয়েছে। তবে যাত্রী সংখ্যা কম। এদিকে, অবরোধে রাজধানীতে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আপনার মন্তব্য

আলোচিত