সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৬ ১৩:০৬

উগ্রবাদের বিরুদ্ধে জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যয় ব্যক্ত

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছে বলে বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভায় জাতিসংঘের মহাসচিব বান কি-মুন চরমপন্থা দমনে ২২ পৃষ্ঠার সুনির্দিষ্ট কর্ম-কৌশল প্রস্তাব করেন।

নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এই অতি গুরুত্বপূর্ণ সেশনে ১৯৩টি সদস্য দেশের উপস্থিতিতে জাতিসংঘের 'ট্রাস্টিশিপ কাউন্সিল' কানায় কানায় পূর্ণ ছিল।
 
বাংলাদেশের পক্ষে এতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরেন।
 
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম (সিভিই) এর অধিবেশনে যোগ দেন।
 
নারী সম্প্রদায়, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং মিডিয়ার সামগ্রিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা রোধে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
 
বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরে এর মোকাবেলায় নারী, সুশীল সমাজ, ধর্মীয় ও স্থানীয় সরকার নেতৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং গণমাধ্যমের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

তিনি সহিংসতা রোধে বাংলাদেশ সরকারের নেয়া নানান পদক্ষেপও তুলে ধরেন।
 
উল্লেখ্য, মেক্সিকোতে এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা কার্যক্রম উদ্বোধন শেষে বাংলাদেশে ফেরার পথে তিনি উক্ত অনুষ্ঠানে যোগদান করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত