১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪১
হবিগঞ্জের মাধবপুরে নবনিযুক্ত ইউএনও একেএম ফয়সল উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস ছাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চেয়ারম্যান শাহাব উদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তুফা সোহেল, মিজানুর রহমান, মাসুদ খান, মীর খুর্শেদ আলম, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি এরশাদ আলী, মাধবপুর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, মডেল প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান জয়, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য