সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৬

কক্সবাজারে দুর্ঘটনায় পিকনিকের বাস, নিহত ৪

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মাহাবুবুল হক।

নিহতরা হলেন, রিদুয়ান, বক্কর, জয়নাল ও মহিউদ্দিন।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মাহাবুবুল হক বলেন, কক্সবাজারমুখী একটি পিকনিক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত