সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৭

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস. এম. মাসুদুর রহমান চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৬ হাজার ২৪২ জন প্রার্থীর মধ্যে ২৫ হাজার ২৪০ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার ফল http://ntrca.gov.bdhttp://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট এবং টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত