১৮ জানুয়ারি, ২০১৬ ১১:৫৭
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী।
আপনার মন্তব্য