গোলাপগঞ্জ প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৪ ১৬:৩০

ঢাকা দক্ষিণে শমসের মুবিনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে তৃণমূল বিএনপির চেয়ারম্যান, সোনালী আশের প্রার্থী শমসের মুবিনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় কার্যালয় উদ্বোধন করেন এ প্রার্থী।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা এবার যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধাকে পেয়েছেন। আশা করছি আপনারা এর মূল্যায়ন করবেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সব নেতাকর্মীদের যারা আমার পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুকন উদ্দিন, সদস্য এম এ হান্নান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত