সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪ ২২:৩৫

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার নিয়োগের অবসান

সালমান ফজলুর রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে এ পদ থেকে সরানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে নতুন করে এ পদে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন তা জানা যায়নি।

রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী “রুলস অব বিজনেস, ১৯৯৬”-এর রুল ৩বি(৩) অনুযায়ী আজ দুই উপদেষ্টার নিয়োগের অবসান করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(৩) অনুযায়ী আজ অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের নিয়োগের অবসান করেছেন বলে আদেশে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত