সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০২৪ ২৩:৪৩

ডব্লিউএইচও'র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

বর্তমান পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।

দায়িত্ব নেওয়ার পর ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক কার্যালয়ে কাজ শুরু করেন তিনি।

গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। তখন ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলোর অংশগ্রহণে সরাসরি ৮-২ ভোটে নির্বাচিত হন তিনি।

পরে ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সভায় সায়মা ওয়াজেদের নিয়োগ দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত