নিউজ ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৬ ১৫:৩০

সিআইডি ইন্সপেক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ শিল্পী সাবিহা'র

পুলিশের সিআইডি বিভাগের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন সাবিহা রহমান মিনা নামে সঙ্গীত শিল্পী।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে সংবাদ ব্রিফিং এ তিনি এ অভিযোগ করেন।

ভুক্তভোগী জানান, ৯ বছর আগে সাধারণ ডায়েরি করতে গিয়ে মোহাম্মদপুর থানার এস আই ফখরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। মামলা তদন্তের কথা বলে এবং বিভিন্ন ছল চাতুরীর মাধ্যমে তাদের বাড়িতে এসে জোরপূর্বক যৌন হয়রানির চেষ্টা চালায়।

এছাড়া আবেদনে সাড়া না দিলে প্রাণ নাশের হুমকিও দেয় মোহাম্মদপুর থানার ওই কর্মকর্তা। অভিযুক্ত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করায় মোবাইলে হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এই শিল্পী।

বর্তমানে সিআইডি ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে কর্মরত রয়েছেন ফখরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত