সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৬ ১২:৫৮

সুরকার সেলিম আশরাফ লাইফ সাপোর্টে

সুরকার সেলিম আশরাফ হাসপাতালে লাইফ সাপোর্টে। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’সহ শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সেলিম আশরাফকে ভর্তি করা হয়েছে রাজধানীর বনশ্রীর ফরায়জী হাসপাতালে। এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

মিনু আরও জানান, কয়েক বছর ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন সেলিম আশরাফ। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শনিবার দ্রুত তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিনু। 


আপনার মন্তব্য

আলোচিত