নিউজ ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:১৯

দেড় বছরের শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা

নিজ হাতে দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে। 

নিহতরা হলো- রিক্সাভ্যান চালক জামিলুর রহমান (৩৫) ও তার  দেড় বছরের শিশুকন্যা রাবেয়া খাতুন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে জামিলুর রহমান তার শিশুকন্যাকে নিয়ে বাড়ির বাইরের একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শিশুর কান্না শুনে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে দেখেন মেয়েকে গলা কেটে হত্যা করে নিজের পেটে ছুরি ঢুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছেন জামিলুর।

পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবা জামিলুরও মারা যান।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ভালুকা থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জামিলুর ঋণগ্রস্ত ছিলেন। তিনি মানসিক বিকারগ্রস্তও ছিলেন।

এলাকাবাসী জানান, জামিলুর ভ্যানগাড়ি চালাতেন। তার স্ত্রী ও ২টি ছেলে সন্তান রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত